বেসামরিক ইরানিদের হুমকি প্রদান ট্রাম্পের ভুল: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ‘পুরো সভ্যতা’ শেষ করে দেওয়ার যে হমকি গত সপ্তাহে ট্রাম্প দেন সেটি ‘ভুল’ বলে আখ্যায়িত করেছেন স্টারমার।

আজ সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া এক বিবৃতিতে কিয়ার স্টারমার এই মন্তব্য করেন।

এর আগে গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের ওই হুমকির বিষয়ে জানতে চাইলে স্টারমার কিছুটা নমনীয় সুরে বলেন, ‘এগুলো এমন শব্দ যা আমি কখনও ব্যবহার করতাম না।’ তবে আজ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি সরাসরি ট্রাম্পের অবস্থানকে ভুল বলে আখ্যায়িত করেন।

পর্যবেক্ষকরা বলছেন, কিয়ারমারের এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হতে পারে।

পার্লামেন্টে স্টারমার বলেন, ‘ইরানের সাধারণ মানুষ বছরের পর বছর তাদের শাসকের হাতে অপরিমেয় ক্ষতির শিকার হয়েছে। ওই শাসনব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে এখন দেশটির সাধারণ বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করা বা তাদের অস্তিত্ব বিনাশের হুমকি দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এরআগে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিতে গিয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। হুমকি দিয়ে তিনি বলেন, ‘দাবি মানা না হলে ইরান অস্তিত্ব সংকটে পড়বে।’

ট্রাম্পের ওই হুমকির বিরুদ্ধে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পর এবার যুক্তরাজ্য সরব হলো। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ