বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নতুন মুখ সাকলাইন, বিশ্রামে মুস্তাফিজ-তাসকিন-নাহিদ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডলও।

তবে অভিজ্ঞ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানাকে বিশ্রামে রাখা হয়েছে।

 

২৮ বছর বয়সী সাকলাইন সম্প্রতি টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করে নির্বাচকদের নজর করেছেন। ব্যাট হাতেও বড় শট খেলার সামর্থ্য আছে তার।
রিপন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। সব কটি ২০২৩ সালে এশিয়ান গেমসে।

ডেথ ওভারে ধারাবাহিকভাবে ভালো করার পুরস্কার হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। 

দলকে যথারীতি নেতৃত্ব দেবেন লিটন দাস। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে চোট পাওয়া পারভেজ হোসেন ইমন পুরোপুরি সেরে ওঠায় তাকেও রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ ও ২৯ এপ্রিল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচ ২ মে। 

প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ