নতুন অর্জন হিসেবে এবার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে উত্তর আমেরিকায় ৪ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করেছে ‘বনলতা এক্সপ্রেস’।
তিনি জানান, মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় ছবিটি ৪ লাখ ১ হাজার ডলার গ্রস কালেকশন অর্জন করেছে।
শুধু তা-ই নয়, তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’ রেকর্ড ৪০ হাজার ডলার গ্রস কালেকশন তুলেছে।
বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এবং হইচই প্রডাকশন সহ-প্রযোজিত এই তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশাসহ আরো অনেকে।





