সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’-এর ফাঁকে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ আহ্বান জানান।
মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং আইসিটি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরো সহায়তা চান।





