প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্ত দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।
বর্তমানে টিকা পেতে ইউনিসেফ সাহায্য করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউনিসেফ হামের ভ্যাক্সিনেশন খুব দ্রুততার সঙ্গে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় দুই কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দেব।
টেস্ট করার জন্য কিটের স্বল্পতা রয়েছে বলে স্বীকার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।





