ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে: নাহিদ ইসলাম

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কার না করে বিএনপি ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, ছাত্র-জনতার রক্তের সঙ্গে ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরও অচিরেই ভোগ করতে হবে।

সংসদের বিশেষ কমিটিতে সরকারি এবং বিরোধীদলের সমঝোতা হয়েছিল অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের ৯৮টি হুবহু পাস করা হবে। তবে গতকাল শুক্রবার শেষ সময়ে বিএনপিদলীয় এমপি একটি অধ্যাদেশে আকস্মিক সংশোধনীর প্রস্তাব দেন। যা পাস করেন সরকারি দলের এমপিরা। একে জালিয়াতি-জোচ্চুরি আখ্যা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

পরেরদিন শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলেন। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। এই সময়ে জাতীয় ঐক্য জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য বা জাতীয় সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান বিএনপির সরকারের কাছে আর আশা করতে পারছি না। ৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার অঙ্গীকার থাকলেও বিএনপি ওয়াদা ভঙ্গ করেছে।

বিএনপিকে হুঁশিয়ার করে এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি খুব ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র, শ্রমিক, জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরও অচিরেই ভোগ করতে হবে।

রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেছেন, বিএনপি সরকার গণভোটের সঙ্গে বেঈমানি করেছে। জনগণের সঙ্গে গাদ্দারি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের বলার সুযোগ নেই। কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ