সুস্বাদু চিকেন পাকোড়া

আজ রমজানের প্রথম দিন। সারাদিন রোজার পর ইফতারে একটু ভিন্নরকম খাবার খেতে ইচ্ছে হতেই পারে। অন্যান্য খাবারের পাশাপাশি ইফতারে রাখতে পারেন সুস্বাদু চিকেন পাকোড়া।

উপকরণ : আধা কেজি হাড়ছাড়া বুকের মাংস,আধা চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণমতো তেল, ধনে পাতা কুচি একমুঠো ,২টো মাঝারি সাইজের পেঁয়াজ, ২ টেবিল চামচ লেবুর রস ,২ চা চামচ আদা-রসুন বাটা, কয়েকটা কাঁচা মরিচ, দেড় কাপ বেসন, চার চা চামচ চালের গুঁড়ো

প্রস্তুত প্রণালি : মাংসের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লেবুর রস এবং লবণ দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট দিয়ে চিকেন ম্যারিনেট করে নিন। ৪০ মিনিট ঢেকে রাখুন।
ব্যাটার তৈরি করতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো পানি একসাথে মিশিয়ে নিন। ব্যাটারটি যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ুন। সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে সসের সাথে গরম গরম পরিবেশন করুন চিকেন পকোড়া। এর সাথে শশা, পেঁয়াজ কেটে সালাদও বানিয়ে দিতে পারেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ