জার্মানির ইতিহাসে প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিম

জার্মানির বাডেন-ভুর্টেমবার্গ প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন গ্রিন পার্টির নেতা জিম ওজদেমির।

বুধবার (১৩ মে) বাডেন-ভুর্টেমবার্গ প্রদেশের রাজধানী স্টুটগার্টে প্রাদেশিক পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনি ১৫৭ ভোটের মধ্যে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এর মধ্য দিয়ে তিনি জার্মানির ইতিহাসে তুর্কি বংশোদ্ভূত প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইতিহাস গড়লেন। 

জানা গেছে, ওজদেমিরের পক্ষে ভোট দেন ৯৩ জন সংসদ সদস্য।

বিপক্ষে ভোট পড়ে ২৬টি এবং চারজন ভোট দানে বিরত থাকেন। তবে জোটের দল গ্রিন পার্টি ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-সিডিইউ জোটের মোট আসন ১১২ হলেও তিনি সব ভোট পাননি।
১৯ জন জোট সদস্য তার পক্ষে ভোট দেননি বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়া দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ভেনফ্রাইড ক্রেস্টমান এবার নির্বাচনে অংশ নেননি।

২০১১ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাচিত হওয়ার পরপরই শপথ নেন ওজদেমির। শপথের নির্ধারিত বক্তব্যের শেষে তিনি বলেন, আল্লাহ আমার সহায় হোন। 

এএফডির কৌশল, জোট নেতা প্রার্থী না হয়েও পান ৩৪ ভোট

এদিকে বুধবার মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পার্লামেন্টে নাটকীয় পরিস্থিতিও তৈরি হয়। ভোটের আগে কট্টর ডানপন্থী দল এএফডি, গ্রিন পার্টির শরিক দল সিডিইউ নেতা মানুয়েল হাগেলকে পাল্টা প্রার্থী হিসেবে প্রস্তাব করে। তবে হাগেল ভোটের আগে স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ প্রস্তাব গ্রহণ করবেন না এবং সিডিইউ ঐক্যবদ্ধভাবে ওজদেমিরকেই সমর্থন করবে। এরপরও তিনি ৩৪ ভোট পান। যদিও গোপন ব্যালটে ভোট হওয়ায় ওই ভোটগুলো কারা দিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ অনুষ্ঠিত প্রদেশের নির্বাচনে গ্রিন পার্টি ৩০ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বড় দল হয়। খুব কাছাকাছি অবস্থানে ছিল সিডিইউ, তাদের ভোট ছিল ২৯ দশমিক ৭ শতাংশ। নতুন পার্লামেন্টে দুই দলেরই ৫৬টি করে আসন রয়েছে। কয়েক সপ্তাহের আলোচনা শেষে দুই দল আগামী পাঁচ বছরের জন্য যৌথ সরকার গঠনে একমত হয়। সম্প্রতি ওজদেমির ও মানুয়েল হাগেল আনুষ্ঠানিকভাবে জোটচুক্তিতে সই করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ