দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াবো: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, আমি শিগগিরই দেশে আসবো এবং জনগণের পাশে দাঁড়াবো। তিনি অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহবান জানান।

আওয়ামীলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি বন্ধ এবং আসন্ন স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে দলটিকে অংশগ্রহণের দাবিতে ইতালির বাণিজ্যিক রাজধানী খ্যাত মিলানে এক বিক্ষোপ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির ভাষণে সাবেক প্রধানমন্ত্রী এ দাবি জানান। মিলান লম্বারদিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবীর জামান ও যুগ্ম সাধারণ শিপনের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম ও বাহার উদ্দিন বাহার, ইটালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ছাড়াও ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

বিশাল এই সমাবেশে ডঃ হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন নাগরিকদের জন্য নিরাপত্তাহীন জনপদে পরিণত হয়েছে। দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতির কথা উল্লেখ করে বলেন, শিশু থেকে শুরু করে নারীদের ধর্ষণ করা হচ্ছে, মব কালচার শুরু হয়েছে অথচ তথাকথিত জালিয়াতির নির্বাচনে গঠিত বিএনপি সরকার নির্লিপ্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশের মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে বলেন, জননেত্রী দেশে ফিরবেন এবং দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এই বিশাল সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ