ব্রেন টিউমারের অস্ত্রোপচার, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী

ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচার শেষে অবশেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। স্বস্তির খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ও সিনেমাটোগ্রাফার রায়হান খান।

গত রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় অভিনেত্রীকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি বাসায় থেকে সম্পূর্ণ বিশ্রামে আছেন।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। হাসপাতালের বেডে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন—পরদিন তাঁর মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন। সেই পোস্টের পর থেকেই সহকর্মী ও ভক্তদের উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এদিকে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, আপাতত কাজ বা শুটিং–সংক্রান্ত কোনো যোগাযোগ না করতে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতেই সময় ও বিশ্রাম প্রয়োজন—এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ