ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ক্রু এফ-১৫ যুদ্ধবিমানের বলে সিবিএস নিউজকে জানান কর্মকর্তারা।

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

চলমান যুদ্ধে ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে, যুদ্ধের শুরুর দিকে কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।

যুদ্ধবিমান ভূপাতিতের এই ঘটনাটি গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ- দুইজনই বারবার ইরান যুদ্ধে জয় দাবি করার পর যুদ্ধবিমান ভূপাতিতের এই ঘটনা ঘটেছে। হেগসেথ এবং মার্কিন সামরিক কমান্ডাররা তাদের আকাশ যুদ্ধের সক্ষমতা নিয়ে বড়াই করেছিলেন আর ইরানের আকাশ প্রতিরক্ষা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন।

ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার আশা নিয়ে কথা বলার পাশাপাশি হামলা আরও বাড়ানোর হুমকিও দিচ্ছেন। এর মধ্যে যুদ্ধবিমান ভূপাতিতে ঘটনাটি আগুনে ঘি ঢালার সামিল হতে পারে। যুক্তরাষ্ট্র এর জবাবে আরও তীব্র হামিলা চালাতে পারে।

তাছাড়া, যুদ্ধবিমান ভূপাতিতের এ ঘটনাটি সাধারণ আমেরিকানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে যে, ইরানে চলমান এই যুদ্ধে আরও মার্কিন সেনা ক্ষতির মুখে পড়ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ