ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি-ইতালির ১৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের অন্যতম সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি-ইতালি-এর ১৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে নজরুল ইসলাম (বাবু) সভাপতি এবং শেখ মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি রোমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইতালির বিভিন্ন অঞ্চলে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার বিশিষ্ট মুরব্বি, সমাজসেবক, ব্যবসায়ী, পেশাজীবী ও প্রবাসী প্রতিনিধিরা অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় প্রথমে ৯১ সদস্যের কার্যকরী পরিষদ এবং ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। পরে বিভিন্ন অঞ্চল ও শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ১৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে মোখলেছ ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে সাফায়েত খন্দকার, বশির আহমেদ, সেন্টু ভূঁইয়া, মাহফুজ দেওয়ান, কাজী কামাল উদ্দিন, আমানউল্লাহ আমান, প্লানার সোহেল, মোজাহিদুল ইসলাম খাদেম, সাদেক চৌধুরী, জালাল উদ্দিন ভূঁইয়া, আরিফুল ইসলাম (টুকন), শামীম মোহাম্মদ, আশিকুল ইসলাম (আপন), নাসির মিয়া, সোহেল ভূঁইয়া, আশরাফুল হক, হারুনুর রশীদ, ফরিদ আহমদ, মিন্টু ঘোষ, মো. ইয়াকুব, মাজিদুল ইসলাম মৃধা এবং মনির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার, কোষাধ্যক্ষ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও গবেষণা, ধর্ম, ক্রীড়া, সাংস্কৃতিক, মানবাধিকার, আইন, ইমিগ্রেশন, প্রবাসী কল্যাণ, যুব, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসন, আন্তর্জাতিক, সমাজকল্যাণ, পাঠাগার ও শিল্প, তথ্য ও প্রকাশনা, শ্রম, শিক্ষা এবং মহিলা বিষয়কসহ বিভিন্ন পদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা করা হয়েছে ছগির আহমেদ (হুমায়ুন)-কে। এছাড়া শাফিজুল হক (শাফিজ), মতিউর রহমান, মিজানুর রহমান (তানিম), আলহাজ্জ রোবেল চৌধুরী, হেলাল ইকবাল, আলমগীর হোসেন, আব্দুর রহমান মুন্সী, নজরুল ইসলাম, জয় দাদা, আব্দুল আজিজ সরকার ও নিপু সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন।
এছাড়া বিজয়নগরের কাউন্সিলর কবির হোসাইনকে প্রধান পৃষ্ঠপোষক এবং নবীনগরের সাঈদুর রহমানকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি ইতালিতে বসবাসরত প্রবাসীদের কল্যাণে নির্দলীয়, নিরপেক্ষ ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় তারা কাজ করবেন। একই সঙ্গে ইতালিতে কর্মরত সব আঞ্চলিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে ব্রাহ্মণবাড়িয়াবাসীর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন অটুট রাখতে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও সেবামুখী সংগঠন সময়ের দাবি। তারা এ লক্ষ্য বাস্তবায়নে ইতালিতে বসবাসরত সকল প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ