বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে ইতালি আওয়ামীলীগ

স্বদেশ বিদেশ রিপোর্ট:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালি আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সাভার নেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে।

ইতালির রাজধানী রোমের একটি হলে আয়োজিত জন্মদিনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালির আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আব্দুর রব ফকির, এমন এ রব মিন্টু, হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, আবুল কালাম খোকন, ইউসুফ ভূঁইয়া, জহিরুল ইসলাম, বাবু ঢালী, নায়না আহমেদ, আব্দুর রহমান, শেখ মামুন, হাবিব মকদম, এলিন আহমেদ মিঠু, ইলিয়াস মোল্লা, মোহাম্মদ নাসির, মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে হানি, শামীমা আক্তার পপি, আওয়ামী লীগ নেতা ফারুক ফরাজী, শাহাদাত হোসেন রনি, নুরুল ইসলাম মাদবর, জলিল মিয়া, মিজান খান, শিপন গাজী, হাজী সুইট, সজল শিকদার, ফরহাদ বাবু, মনির হোসেন, দেলোয়ার হোসেন, বাসিরসহ যুবলীগ শ্রমিক লীগ, মহিলা লীগ , স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়।শেষে ১৫ ই আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ