
ডেস্ক রিপোর্ট: সাংবাদিক আমির হোসেন লিটন ইতালিতে বাংলাদেশের চলচ্চিত্র এনে এখানে প্রদর্শনের ব্যবস্থা করে থাকেন। বহু বছর ধরে এ কাজটি করে বাংলাদেশের সংস্কৃতি প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। পূর্বেও তার আনা চলচ্চিত্র গুলো ইতালির সিনেমা হলে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসা করিয়েছেন দর্শকদের।

এবার তিনি এনেছেন মোশারফ করিম, চঞ্চল চৌধুরী অভিনীত বনলতা এক্সপ্রেস। ছবিটি বাংলাদেশের ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করে। ইতালিতে বনলতা এক্সপ্রেস আসার সংবাদে দারুন খুশি প্রবাসীরা। বড়পর্দায় ছবি দেখার আনন্দই আলাদা বললেন এক প্রবাসী বাংলাদেশী। রাজধানীর রোমের ব্যস্ততম এলাকা সেন্তসেল্লের সিনেমা হলে আগামী ১৭ই মে রোববার রাত আটটায় শুরু হবে শো। প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। এবারও টিকিটের বিনিময় মূল্য ধরা হয়েছে ১০ ইউরো।





