পুরুষদের প্রতি ক্ষোভের কারণ জানালেন নোরা ফাতেহি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির। এমন সময় নিজের জীবনের এক কঠিন ও সংবেদনশীল দিক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তিনি। তিনি স্পষ্টভাবেই বলেন, ‘আমার ড্যাডি ইস্যু আছে। সেটা নিতান্তই পারিবারিক।’

নোরা বলেন, ‘ছোটবেলাতেই বাবা-মায়ের ডিভোর্স হয়। এরপর বাবার সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না। এই অনুপস্থিতি তার মনে পুরুষদের প্রতি একধরনের ক্ষোভ তৈরি করেছিল। তবে বিষয়টি নিয়ে দায় এড়িয়ে যাননি তিনি। বরং স্বীকার করেছেন, ‘এটা আমার নিজের সমস্যা—যার শুরু একজন পুরুষ থেকেই।’

শুধু তাই নয়, তিনি ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ বা একা হয়ে যাওয়ার ভয় নিয়েও কথা বলেন। তার মতে, এই ভয় এতটাই প্রবল ছিল যে অনেক সময় খারাপ সম্পর্ক থেকেও বেরিয়ে আসতে পারেননি। নোরার ভাষায়, ‘একা হয়ে যাওয়ার ভয়ে ভুল মানুষের সঙ্গে থাকা কখনও সুখের নয়।’

তিনি মনে করেন, সুস্থ সম্পর্কের জন্য সবচেয়ে জরুরি নিজের ভেতরের সমস্যাগুলোকে চিহ্নিত করা। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না—বরং নিজের ভয়কে জয় করাই আসল চ্যালেঞ্জ।

নোরা আরও জানান, রক্ষণশীল পারিবারিক পরিবেশ ও আধুনিক জীবনের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে একসময় মানসিক চাপে ভুগেছেন। তার মতে, ‘আপনি কী চান আর পরিবার কী চায়—এই দ্বন্দ্বে নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়।’

এই পথচলায় সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা। নোরা বলেন, ‘কঠিন সময়ে সবসময় তার মাই পাশে ছিলেন, আর তিনিই তার জীবনের আসল হিরো।’

বর্তমানেও এই মানসিক জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি পরামর্শ দেন—নিজেকে সময় দেওয়া, নিজের ভুল বোঝা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি।

সবশেষে নোরার বার্তা স্পষ্ট—সুন্দর সম্পর্ক গড়তে হলে আগে নিজের ভেতরের না বলা কষ্টগুলোকে বুঝে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সূত্র: এই সময়

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ