রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, সংসদের ভেতরে-বাইরে জাতীয় রাজনীতিতে সন্দেহ-অবিশ্বাস ক্রমে বেড়ে চলেছে। সংসদের ভেতরে বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে পারলেও সংসদের বাইরে জনপরিসরে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন করতে পারছে না। জনগণের বিপুল ম্যান্ডেটে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর যে রাজনৈতিক ও নৈতিক শক্তি নিয়ে বিএনপির দেশ পরিচালনা করার কথা, সেক্ষেত্রে ইতোমধ্যে বেশ কিছু ঘাটতিও লক্ষ করা যাচ্ছে।
তিনি আরো বলেন, সংস্কারের যেসব প্রশ্নে বিএনপি সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন, সেসব বিষয়ে দেশবাসীর কাছে বিএনপি তার অবস্থান যথেষ্ট পরিষ্কার করতে পারেনি।
সভায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মৃদুল বডুয়া, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাসুদুর রহমান মাসুদ, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, ফিরোজ আলী ও জসিম উদ্দিন রাঢ়ী।





