এর আগে বুধবার সকালে ওই সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
দুই কিশোর হলেন জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস বলেন, ওই দুই স্কুল ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।





