বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ চারটি বিষয়ের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট ৭টি কক্ষে ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রায় এক ঘণ্টা ধরে মোমবাতির আলোয় পরীক্ষার্থীদের পরীক্ষা চালিয়ে যেতে হয়।
এ বিষয়ে গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে মোমবাতির আলো ব্যবহার করা হয়েছে।
কেন্দ্র পরিদর্শক ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, বিদ্যুৎ না থাকায় কিছু সময় শিক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে, পরে পরিবেশ স্বাভাবিক হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।





