ইতালির রোমে শীতের আগমনের সাথে সাথে শুরু হয়েছে বিভিন্ন সংগঠনের পিঠা উৎসব

সৈকত হাসান, ইতালি:ইতালির রোমে শীতের আগমনের সাথে সাথে শুরু হয়েছে বিভিন্ন সংগঠনের পিঠা উৎসব। এই উৎসবগুলোর মধ্য দিয়ে দেশের সংস্কৃতির বিকাশ ঘটছে প্রবাসে । রাজধানী রোমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন পিঠা উৎসব। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রোমের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলো আয়োজন করে থাকে এই উৎসবের। শনিবার রোমে নবজাগরণ নারি কল্যাণ সমিতির এই পিঠা উৎসবে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ দেখা যায়।
নবজাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার আক্তার লিপিসহ এবং সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে
উৎসবে অংশ নেওয়া অতিথিরা জানান, শীতের শুরুতেই এমন পিঠা উৎসব শীতের আমেজকে বরণ করে নেওয়ার একটি সুন্দর উদ্যোগ। হরেক রকমের দেশীয় পিঠার স্বাদ নিতে পেরে তারা আনন্দিত তারা। এই অনুষ্ঠানে কমিউনিটির নেতা হাসান ইকবাল, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, নুসরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, মীরা হুসাইন, রানী আরিফ, তানিয়া আক্তার, মীর সাইদ শীতল খান, শামসুন্নাহার আশা, জেসমিন আক্তার দীপা, নিপা হোসেন, ফরিদা রহমান এবং বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, একদা ব্যবসায়ী সমিতি, তুষ্কলনা সমাজকল্যাণ সমিতি, মহিলা সমাজ কল্যাণ সমিতি, মহিলা সংস্থা, পল্লী বালা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসীরা জানান, দেশীয় ঐতিহ্য ও শীতের পিঠার স্বাদ বিদেশের মাটিতে উপভোগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ