স্বদেশ বিদেশ রিপোর্ট; ঐক্যবদ্ধ ইতালি আওয়ামী লীগের উদ্যোগে রোমে ৩ নভেম্জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৭৫ সালে ৩ নভেম্বর বঙ্গবন্ধুর বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম. মনসুর আলীকে সবচেয়ে সুরক্ষিত স্থান হিসেবে স্বীকৃত ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতীয় চার নেতার স্বরণে মঙ্গলবার ঐকবদ্ধ্য ইতালি আওয়ামী লীগের ব্যানারে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে এবং ইতালি আওয়ামী লীগের সদস্য সচিব এম এ রব মিন্টুর পরিচালানায় ও যুগ্ম-সাধারন সম্পাদক এলিন আহমেেদ মিঠু’র সঞ্চলনায় ইতালির রাজধানী রোমের একটি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠি হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পানি প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
ইতালির রাজধানী রোমের ঢাকা রেস্তোরাঁর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ আজ চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। নেতৃবৃন্দ এসব হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের তীব্র প্রতিবাদ জানান এবং বলেন, রক্ত ও ভয় দেখিয়ে সত্যকে দাবিয়ে রাখা যায় না।

জেল হত্যা দিবসের আলোচনা সভায় ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, আবুল কালাম খোকন, নায়না আহমেদ, ইতালি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আজম ও মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী ও আব্দুর জলিল, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তপাদার, ইতালি মহিলা লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রুজি, সিনিয়র সহ-সভাপতি উম্মেহানী চৌধুরী, সহ-সভাপতি শাহানাজ আক্তার, যুবলীগের দপ্তর সম্পাদক সুহেল বকশী, শ্রমিক লীগ ইতালি শাখার সভাপতি ইলিয়াজ মোল্লা, সাধারণ সম্পাদক নাসিম হোসেন হাওলাদার এবং লাজিও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মাদবরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় ইতালি আওয়ামী লীগ, ইতালি মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, নির্ত্তোন আওয়ামী লীগ,বঙ্গবন্ধু পরিষদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সহ মুজিব আদর্শে বিশ্বাসী বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন এম এ রব মিন্টু।






