স্বদেশ বিদেশ পত্রিকার কো চেয়ারম্যান মনোনীত হলেন ইকবাল আহমেদ বাবু: বিভিন্ন মহলের অভিনন্দন

স্বদেশ বিদেশ রিপোর্ট:ইতালির বিশিষ্ট ব্যবসায়ী, ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং স্বদেশ বিদেশ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ইকবাল আহমেদ বাবুকে স্বদেশ বিদেশ কর্তৃপক্ষ পদোন্নতি দিয়ে কো চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। স্বদেশ বিদেশ কর্তৃপক্ষ আশা করে জনাব ইকবাল আহমেদ বাবুর দক্ষতায় এই পত্রিকাটি আরও অনেক দূর এগিয়ে যাবে।

স্বদেশ বিদেশ পত্রিকার কো চেয়ারম্যান মনোনীত হওয়ায় ইতালি প্রবাসী বিভিন্ন কমিউনিটির নেতা এবং সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের সদস্যরা জনাব ইকবাল আহমেদ বাবুকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন, ইতালির এই পুরনো পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্য দিয়ে ইতিমধ্যেই প্রবাসীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। তারা আশা করেন আগামী দিনে এই অনলাইন পত্রিকাটি ডিজিটাল মাধ্যমে এসে অবশ্যই প্রবাসীদের সুখ-দুঃখ এবং আনন্দ বেদনাসহ তাদের সাফল্যও তুলে ধরবে। তারা পত্রিকার সম্পাদক এবং অন্যান্য কলাকৌশলীদেরও শুভকামনা করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ