প্রশংসায় ভাসছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক

ডেস্ক রিপোর্ট।। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের মানবিক উদ্যোগে পাসপোর্ট হাতে পেয়ে বাবা-মা ও বোনের মরদেহ নিয়ে বাংলাদেশে ফিরতে সক্ষম হয়েছেন আমির হোসেন অয়ন।

সম্প্রতি ইতালিতে দুর্বৃত্তদের হামলায় বাবা, মা ও বোনকে হারান অয়ন। মর্মান্তিক এই ঘটনার পর স্বজনদের মরদেহ দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নানা জটিলতার মুখোমুখি হন তিনি। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ান রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক।

গত ১২ আগস্ট অয়ন রোমে বাংলাদেশ দূতাবাসে গেলে রাষ্ট্রদূত তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে গভীর সমবেদনা জানান।

এ সময় রাষ্ট্রদূত অয়নকে জানান, তার পিতা-মাতা ও বোনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

অয়নের দেশে ফেরার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাষ্ট্রদূত বিশেষ ব্যবস্থায় দ্রুত তার পাসপোর্ট তৈরির উদ্যোগ নেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই অয়নের হাতে পাসপোর্ট তুলে দেওয়া সম্ভব হয়। পরে পাসপোর্ট হাতে পেয়ে পরিবারের নিহত সদস্যদের মরদেহ নিয়ে বাংলাদেশে ফেরার সুযোগ পান তিনি।

একজন বিপর্যস্ত প্রবাসীর কঠিন সময়ে রাষ্ট্রদূতের এই মানবিক ও আন্তরিক ভূমিকার প্রশংসা করেছেন ইতালিতে বসবাসরত অনেক বাংলাদেশি। তাদের মতে, একজন প্রবাসীর দুর্দিনে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রবাসীদের স্বার্থে এমন মানবিক ও দ্রুত পদক্ষেপ দূতাবাসের প্রতি তাদের আস্থা আরও বাড়াবে বলেও মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ