পরাজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলন করবেন মমতা

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আজ সংবাদ সম্মেলনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটের বাসভবনে বিকেল ৪টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস।

এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

ভবানীপুর কেন্দ্রেও হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে তিনি ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন, যা রাজনৈতিক মহলে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। 

রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূলের ভরাডুবি হয়েছে।

মুর্শিদাবাদ, কলকাতা ও পূর্ব বর্ধমানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছে বিজেপি, ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। 

এদিকে, সোমবার গণনাকেন্দ্রে গিয়ে উত্তেজনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের কেন্দ্র থেকে দলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান তিনি এবং পরে নির্বাচনে অনিয়ম ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

তার এই অভিযোগের পর সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং বিজেপি বেআইনিভাবে আসন দখল করেছে। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ