গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইউসুফ (৪৫)। তার বাবা মৃত কাশেম আলী।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল বিকাল ৪টার দিকে ওই ছাত্রী বসতবাড়ির উঠানে খেলছিল। সে সময় প্রতিবেশী ইউসুফ মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
পরে নানি বাড়ি ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন এবং বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘একটি শিশুর বিরুদ্ধে এই ধরনের অপরাধ সম্পূর্ণ মর্মান্তিক। মামলা দায়েরের পর থেকেই আমরা আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছিলাম।





