গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
গত ২৬ জানুয়ারি মধ্যরাতে মদন পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডে নৌ পুলিশ সদর দপ্তর ঢাকায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে তার বৃদ্ধা মা, ছোট ভাই ও পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।
এ ঘটনায় ২৭ জানুয়ারি দস্যুতার ঘটনায় মদন থানায় একটি মামলা করা হয়।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





