২ স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর বাংলাদেশি দুই স্কুলছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

এর আগে বুধবার সকালে ওই সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

দুই কিশোর হলেন জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)।

তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় বোন রাধিকা রানীর  বাড়িতে বেড়াতে গিয়েছিল। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ  মো. কায়েস বলেন, ওই দুই স্কুল ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ