গাজায় মানুষের ভালোবাসায় তৈরি হাসপাতাল ধ্বংসের পর ইসরায়েলের প্রোপাগান্ডা

গাজায় ইন্দোনেশিয়ার অর্থায়নে তৈরি একটি হাসপাতালের ধ্বংসস্তূপের ওপর ব্যানার টানিয়েছে ইসরায়েল—এমন অভিযোগ উঠেছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইন্দোনেশিয়া।

দেশটি বলছে, ব্যানারটি প্রোপাগান্ডার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গাজার উত্তরে ইসরায়েল সীমান্তের কাছে অবস্থিত এই হাসপাতালটি ২০১৫ সালের শেষে চালু হয়েছিল।

ইন্দোনেশিয়ার একটি মানবিক সংস্থা ১২৬ বিলিয়ন রুপি (প্রায় ৭.৩ মিলিয়ন ডলার) অনুদান তুলে এটি তৈরি করে। গাজায় ইসরায়েলের হামলার সময় হাসপাতালটি ধ্বংস হয়ে যায়। 

ইন্দোনেশিয়ার দাবি, এখন ওই ধ্বংসস্তূপের ওপর যে ব্যানার টানানো হয়েছে, তাতে ইরান-ইসরায়েল সংঘাতের ইঙ্গিত রয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ধ্বংস হয়ে যাওয়া একটি হাসপাতালের ওপর এভাবে ব্যানার টানানো উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য।

 

তারা আরো বলেছে, এই ঘটনাটি ফিলিস্তিনিদের জন্য ইন্দোনেশিয়ার সহায়তায় তৈরি মানবিক স্থাপনাকে অপমান করার শামিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ