গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জোসনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা বোয়ালমারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জোসনা বেগম একই গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় পরিবারের লোকজন কৃষিকাজে মাঠে ছিলেন। পরে স্বামী মোসলেম উদ্দীন বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি ঘরে তার মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মীর কায়েস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।





