পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে যত ক্ষতি আইসিসির

বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় পাকিস্তান। আর পিসিবির এমন একগুঁয়ে অবস্থানে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে আইসিসির কঠোর শাস্তির খড়গ নেমে আসতে পারে পাকিস্তানের ক্রিকেটের ওপর।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে ভারত ম্যাচ বয়কট করলে পিসিবিকে চরম মূল্য দিতে হতে পারে।

আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় আয়ের উৎস হলো ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ ম্যাচটি না হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রচলিত বাজারমূল্য অনুযায়ী, ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের মূল্য প্রায় ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১০০ কোটি রুপি)। তবে ভারত-পাকিস্তান মহারণের ক্ষেত্রে এই অঙ্ক দ্বিগুণ বা তারও বেশি হয়ে থাকে। অর্থাৎ, ম্যাচটি মাঠে না গড়ালে আইসিসির ক্ষতি হতে পারে ২০০ কোটি রুপিরও বেশি।

আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো ভুল নজির স্থাপন করতে দেবে না। পিসিবি যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তবে আইসিসি তাদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর হতে বাধ্য হবে। সম্ভাব্য শাস্তি হিসেবে তিনটি বড় পদক্ষেপের কথা শোনা যাচ্ছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য অন্য সদস্য দেশগুলোকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না দেওয়ার নির্দেশ দিতে পারে আইসিসি। পাকিস্তানকে এশিয়া কাপের মতো আঞ্চলিক টুর্নামেন্ট থেকেও নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। আইসিসির আয়ের লভ্যাংশ থেকে পিসিবির প্রাপ্য অর্থ প্রত্যাহার করা হতে পারে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ