চড়ের বদলা নিতে টিফিন বক্সে পিস্তল এনে শিক্ষককে গুলি

ভারতের উত্তরাখন্ড রাজ্যের উদম সিং নগর জেলার এক বেসরকারি স্কুলে পদার্থবিদ্যা পড়ান গগনদীপ সিং কোহলি। চলতি সপ্তাহের শুরুতে এক ছাত্রকে চড় মারেন তিনি। পরে বুধবার ওই ছাত্র টিফিন বক্সে লুকিয়ে পিস্তল এনে পেছন থেকে শিক্ষককে গুলি করে। রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির

এ ঘটনা ঘটে উত্তরাখন্ডের গুরু নানক স্কুলে। ছাত্রের করা গুলি শিক্ষকের পিঠ দিয়ে ঢুকে ঘাড়ে আটকে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসার দায়িত্বে থাকা মায়াঙ্ক আগরওয়াল জানান, অস্ত্রোপচার চালিয়ে সফলভাবে গুলি বের করা গেছে। বর্তমানে শিক্ষক কোহলির অবস্থা স্থিতিশীল। তাকে আরও পর্যবেক্ষণের জন্য আইসিইউতে স্থানান্তর করা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ওই ছাত্র টিফিন বক্সে পিস্তল লুকিয়ে স্কুলে নিয়ে আসে। মধ্যাহ্নবিরতির পর শিক্ষক কোহলি ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সময় ওই ছাত্র টিফিন বক্স থেকে পিস্তল বের করে গুলি চালায়।

শিক্ষককে গুলি করে ওই ছাত্র পালানোর চেষ্টা করলে অন্য শিক্ষকেরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে। কিশোরটি কীভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করল, তা নিয়েও তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে পিস্তল জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ