এশিয়া কাপের প্রস্তুতির জন্য ক্যাম্প করবে বিসিবি। সোমবার ওই ক্যাম্পের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ দলের সঙ্গে থাকা পাঁচ ক্রিকেটারও যোগ দেবেন ক্যাম্পে।
প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ১৫ আগস্ট থেকে মিরপুরে স্কিল টেস্ট ক্যাম্প শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্প যাবে সিলেটে।
২০ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য সরকার, নাজমুল শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া ‘এ’ দলের সঙ্গে থাকা নাঈম শেখ, নুরুল হাসান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে।
বিসিবির ঘোষিত প্রাথমিক দল: লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী মিরাজ, শামীম হোসেন, নাজমুল শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান (এ দল), মাহিদুল অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।





