‘হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলের উদ্দেশ্যে রেহানা আক্তার রানু বলেন, ‘এই সরকারের ৪ মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা— আল্লাহ না করুক, আল্লাহ না করুক— ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

তিনি আরও বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।

প্রস্তাবিত বাজেট নিয়ে এই সংসদ সদস্য বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। তাই বাজার মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি।

ব্যাংক খাত নিয়েও কথা বলেন রেহানা আক্তার রানু। তিনি বলেন, ব্যাংকের টাকা লুটপাটকারীদের শাস্তি দিতে হবে। যারা গ্রাহকের টাকা বিদেশে নিয়ে গেছে, তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে টাকা ফেরত দিতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ