সাইফের ব্যাটে বড় জয়, হোয়াইটওয়াশ আফগানরা

সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে বোলাররা নাগালে রাখে আফগানদের। ৯ উইকেট তুলে নিয়ে আটকে রাখে ১৪৩ রানে। জবাবে সাইফ হাসানের ব্যাটে ভর করে ১২ বল থাকতে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচেই জিতে দম্ভ দেখানো আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলীর দল।

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় শারজাহতে রোববার বঁ হাাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে নেমেছিল বাংলাদেশ। সাইফউদ্দিন-নাসুমরা কাটার মাস্টার ফিজের অভাব বুঝতে দেননি। প্রথম ৬ ওভারে তিনটি এবং ৯৮ রানে আফগানদের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

সেখান থেকে দারভিশ রাসুলি ও মুজিব উর লড়াই করার পুঁজি এনে দেন। শুরুতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭) ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। পরেই নাসুম আহমেদের বলে শামীম হোসেনের হাতে দারুণ ক্যাচে হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১২)। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন সাইফউদ্দিন।

পরে আজমতুল্লাহ ওমরজাই (৩) ও মোহাম্মদ নবী (১) ব্যর্থ হয়ে ফেরেন। আশা দেওয়া সাদিকুল্লাহ আতাল ২৮ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে আফগানরা। টিকে ছিলেন চারে নামা দারভিশ রাসুলি। তিনি নবম ব্যাটার হিসেবে ২৯ বলে ৩২ রান করে সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। মুজিব উর ১৮ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি চারটি চার মারেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ