লেবাননে সাংবাদিককে হত্যা, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের দাবি হিউম্যান রাইটস ওয়াচ-এর

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার এক হামলায় তিনি প্রাণ হারান। সংস্থাটি এই হত্যাকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস এক বিবৃতিতে বলেন, “সাংবাদিক আমাল খলিলের হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা উচিত যাতে ন্যায়বিচার এবং দায়বদ্ধতা নিশ্চিত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দায়িত্ব পালনরত সাংবাদিকরা বেসামরিক নাগরিক হিসেবে সুরক্ষা পান। তাদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।”

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা একটি যুদ্ধাপরাধ। গত ২০২৩ সালে লেবাননের আরেক সাংবাদিক ইসাম আবদুল্লাহকে ইসরায়েল হত্যা করেছিল উল্লেখ করে কাইস জানান, সেই ঘটনার কোনো বিচার না হওয়ায় এবং অপরাধীরা পার পেয়ে যাওয়ায় লেবাননে সাংবাদিকদের ওপর এমন হামলা বারবার ঘটছে।

মানবাধিকার সংস্থাটি মনে করে, বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ