মালিতে হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী

মালির রাজধানীসহ অন্যান্য শহরের বেশ কয়েকটি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে ইসলামপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা। গতকাল শনিবারের হামলা সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে বড় সংঘটিত জঙ্গি আক্রমণ ছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাজধানী বামাকোর আন্তর্জাতিক বিমানবন্দর এবং মধ্য-উত্তরের চারটি শহরে চালানো হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জেএনআইএম।

তারা বলেছে, ‘তুয়ারেগ নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের সঙ্গে যৌথভাবে এই হামলাগুলো চালানো হয়েছে।

 

মালির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বামাকোতে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্দিষ্ট কিছু স্থান ও ব্যারাকে হামলা চালিয়েছ। সেনাবাহিনী হামলাকারীদের নির্মূল অভিযান পরিচালনা করছে।’

পরে আরেকটি বিবৃতিতে তারা জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বামাকোতে থাকা অ্যাসোসিয়েটেড প্রেসের-এপি একজন সাংবাদিক শহর কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটানা ভারী অস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের গুলির শব্দ শুনতে পেয়েছে।

এ ছাড়া নিকটবর্তী এলাকাগুলোর ওপর একটি হেলিকপ্টারও উড়তে দেখেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ