শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ভূমিকম্প : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক মীর মোশাররফ হোসেন চৌধুরী। তিনি বলেন, বিগত ছয় মাসে দেশে অন্তত শতাধিক ভূমিকম্প রেকর্ড হয়েছে, যা বড় কোনো ভূমিকম্পের স্পষ্ট ইঙ্গিত।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, বাংলাদেশে ভবন নির্মাণ ও নিয়ন্ত্রণে অন্তত ৬০টি আইন বা আইনি কাঠামো রয়েছে।





