বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি নিয়ে এবার হাইকোর্টের আদেশ স্থগিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর চে‌য়ে সংগঠনের সভাপ‌তির চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে আজ দুপুরে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি কেন অবৈধ ঘোষনা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ঠদের প্রতি রুল জারি করেন হাই‌কোর্ট। দশ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

বিসিবির সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে চারজনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালত রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারী চারজন হলেন রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম। গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে চিঠি দেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ