জানা যায়, অলিম্পিয়াডে এবার বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র—এই তিন বিভাগে অংশ নেয়। প্রথমে ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত গ্লোবাল রাউন্ডে ৪৭ জন প্রতিযোগী ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। তাদের মধ্যেই একমাত্র বাংলাদেশি হিসেবে কিঞ্জল নাগ দিব্য অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় কেবল শীর্ষ তিনজনের নাম প্রকাশ করা হয়েছে।
তারা আরো জানিয়েছেন, আইএলও-২০২৬-এর প্রশ্নপত্র শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এবারের ফাইনাল রাউন্ডের প্রশ্ন ছিল বেশ চ্যালেঞ্জিং—এমনটাই দাবি আয়োজকদের। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ও ৪৭ জন ফাইনালিস্টকে অভিনন্দন জানিয়েছেন আয়োজকরা।





