বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

দেশে মানবাধিকার ইনডেক্সে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি। এ অগ্রগতি আরও এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। মানুষের মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, যথাযথভাবে সেই দায়িত্ব যেন পালন করতে পারি। দেশের মানুষের জানমাল হেফাজতের তৌফিক দান করেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমাদের স্বপ্নের সারথি হিসেবে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুলা’র সভাপতি আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুলা’র সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ