প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে ৪ থেকে ১৩ বছর বয়সী সব শিশুর জন্য এই শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষা বাজেট : বাজেটের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও তা অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানো হবে ধাপে ধাপে। পরিকল্পনার মাধ্যমে।

ববি হাজ্জাজ বলেন, নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনা হবে। তবে এই কারিকুলাম তাড়াহুড়ো করে নয়, সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে। নতুন শিক্ষাব্যবস্থায় খেলাধুলা ও গল্পের মাধ্যমে শেখার ওপর জোর দেয়া হবে।

তিনি আরও জানান, কোচিং, নোট ও গাইডবই নির্ভরতা কমাতে সরকার পদক্ষেপ নেবে এবং ধীরে ধীরে এসব বন্ধ করা হবে। একই সঙ্গে বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগও নেয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামোগত দুর্বলতা দূর না করে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যকর করা কঠিন। দেশের বহু বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে, যা আগে সমাধান করা জরুরি।

অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে আগামী বাজেটে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়। সংগঠনটি জিডিপির অন্তত ২.৫ শতাংশ বা জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের প্রস্তাব দেয়। এছাড়া পর্যায়ক্রমে তা ৫ থেকে ৬ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ