ইসরায়েলে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করল লেবানন

ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হামলার পরপরই ইসরায়েলের কেন্দ্রস্থলসহ বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ১৫ মাসের মধ্যে প্রথমবারের মতো হিজবুল্লাহ দূরপাল্লার মিসাইল ছুড়েছে।

গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এর দুইদিন পর এ যুদ্ধে যুক্ত হয় হিজবুল্লাহ। তারা প্রথম হামলায় কয়েকটি রকেট নিক্ষেপ করে। সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ