আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ডা. সাইদুল হক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিতে প্রতিষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডা. এস এম সাইদুল হক।

রোববার (২৫ জানুয়ারি) সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. সামসুদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ক্রীড়া সংসদের সভাপতি নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীমের নির্দেশক্রমে ডা. এস এম সাইদুল হককে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডা. সাইদুল হকের দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতা আগামী দিনে সংগঠনের ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা ও উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ