২৭ ডিসেম্বর রোমে বর্ণাঢ্য পিঠা উৎসব; নতুন ইতিহাসের হাতছানি

রোমে আগামী ২৭ ডিসেম্বর ইতালিতে বসবাসকারী ৬৪ জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে।
প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ইতালির রাজধানী রোমে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য পিঠা উৎসব। এতে বাংলাদেশের ৬৪ জেলার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
প্রবাসের মাটিতে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও শীতকালীন পিঠার স্বাদ ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবকে সফল ও প্রাণবন্ত করে তুলতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২০ নভেম্বর রোমের সামাজিক সংগঠন ধুমকেতুর কার্যালয়ে বিভিন্ন জেলার নারী নেত্রীদের নিয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে পিঠা উৎসবের সার্বিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন জেলার প্রতিনিধিদের অংশগ্রহণ এবং উৎসবের সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে। সামাজিক সংগঠন ধুমকেতুর কর্ণধার বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, ইতালিতে বোরকা হিজাব নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হব, আমরা দেশীয় সংস্কৃতিতে সমৃদ্ধ হতে চাই এবং সকলের ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করতে চাই। তিনি আগামী ২০ নভেম্বর পিঠা উৎসব নিয়ে আয়োজিত আলোচনা সভায় সকলকে উপস্থিত করা আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশের ৬৪ জেলার প্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে এই উৎসব ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে।
পিঠার বৈচিত্র্য, বাঙালির ঐতিহ্য এবং নারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে রোমের এই আয়োজন প্রবাসে এক টুকরো বাংলাদেশকে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ