বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, জব্দ করা জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় আইআরজিসির নৌবাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে জব্দকৃত জাহাজ দুটি হলো ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোডস’। প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করা এবং নেভিগেশন সিস্টেম বা নৌ-চলাচল ব্যবস্থায় কারচুপি করার দায়ে জাহাজ দুটিকে জব্দ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, তাদের এই কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটান ঘটেছে।





