স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

ঢাকা: সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সংস্কারের পর স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না।

 

বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে জেলা পর্যায়ে যত স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে সচল করা হবে।

দীর্ঘদিন অকার্যকর থাকায় অনেক স্থাপনায় সংস্কারের প্রয়োজন হয়েছে, সরকার সে উদ্যোগ নিয়েছে। 

তিনি আরও বলেন, এসব স্থাপনা সচল হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

খেলাধুলার উন্নয়ন এবং যুব উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। 

যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে। এর মাধ্যমে ব্যাপকভাবে খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্টেডিয়ামে মেলা আয়োজন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা পর্যায়ের স্টেডিয়াম ব্যবহারের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি। ভবিষ্যতেও স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ