আগামী শুক্রবার (১ মে) বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচ দিয়ে বুটজোড়া তুলে রাখবেন মামুনুল।৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার লিখেছেন, ‘আমি মামুনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও অধিনায়ক। দীর্ঘদিনের এই পেশাদার ফুটবল যাত্রার শেষ অধ্যায়ে এসে আগামী ১ মে ফর্টিস এফসি বনাম রহমতগঞ্জ ম্যাচের মাধ্যমে আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি।
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ৫৯ ম্যাচে ৩ গোল করেছেন মামুনুল। দেশের প্রায় সব শীর্ষ ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। দেশের গণ্ডি পেরিয়ে একসময় ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব আতলেতিকো ডি কলকাতাতেও নাম লিখিয়েছিলেন মামুনুল।





