সম্পর্ক নষ্ট হয় যেসব টক্সিক অভ্যাসে

সম্পর্কে থাকলে একটু ঝামেলা-অশান্তি হতেই পারে। অনেক সময় রাগ করে সঙ্গীর সঙ্গে কিছু সময়ের জন্য কথাও বন্ধ থাকতে পারে। এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তবে অনেকের এমন কিছু টক্সিক অভ্যাস রয়েছে, যা সম্পর্কের ভিত নষ্ট করে দেয়। এই কারণে অনেক সম্পর্ক বিচ্ছেদে রূপ নেয়। সম্পর্কের ভালো রাখতে এমনই কিছু ক্ষতিকর অভ্যাস থেকে বেরিয়ে আসার উপায় জেনে নিন।

সমলোচনা

একে অপরের ভুল নিয়ে অবশ্যই কথা বলবেন। কিন্তু সবসময় শুধু সমলোচনা করলে বাড়তে পারে দূরত্ব। তাই সঙ্গীকে কথায় কথায়, তুমি কেয়ারলেস, কোনও কাজ পারো না, কিচ্ছু হবে না তোমার দ্বারা- এই ধরনের কথা বলা ঠিক নয়। বরং তার পাশে দাঁড়ান। ভুল হলে শিখিয়ে নিন। তাহলে সম্পর্কের বাঁধন শক্ত হবে।

অস্বীকার করা ঠিক নয়

মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেটা যদি স্বীকার না করতে পারেন, তাহলে বিপদ বাড়বে। এই অভ্যাস সম্পর্ককে আরও খারাপ করে দিতে পারে। তাই কোনও ভুল করলে সেটা স্বীকার করে নিন। এমনকী পরবর্তী সময় যে এই ভুলটা এড়িয়ে যাবেন, এটাও বলে রাখুন।

ছোট করা
সঙ্গীকে ছোট করে কথা বলা ঠিক নয়। দিনের পর দিন এই অভ্যাস সম্পর্ক নড়বড়ে করে দেয়।

সাড়া না দেওয়া

সম্পর্কে থাকতে গেলে একে অপরের ডাকে সাড়া দিতে হবে। যতই সমস্যা হোক না কেন, কথা বলতে হবে। নিজের কথা জানাতে হবে, সঙ্গীর কথা শুনতে হবে। তাহলেই সম্পর্ক ধরে রাখতে পারবেন। তবে অনেকে আবার এমনটা করেন না। তারা রাগ হলে চুপ করে থাকেন। কোনও কথাই বলেন না। এটা সম্পর্ককে শেষ করে দেয়।

নিজেরাই সমস্যার সমাধান করুন

সমস্যা থাকবেই। আজ একটা সমস্যা হলে, কাল অন্য সমস্যা তৈরি হবে। তাই নিজেদের মধ্যে কথা বলে জটিলতা কাটানোর চেষ্টা করুন। তাহলেই ভালো থাকবেন।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ