মার্কিন অবরোধ : ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের

দুই সপ্তাহ ধরে পারস্য এবং ওমান উপসাগরীয় ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ চলছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে ইরানের ৩৮টি জাহাজকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। খবর সিএনএন

পোস্টে বলা হয়, ‘মার্কিন বাহিনী ৩৮টি জাহাজকে ঘুরিয়ে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তবে জাহাজগুলোকে কোথায় থামানো হয়েছে বা ফিরিয়ে দেওয়া হয়েছে, তা জানায়নি সেন্ট্রাল কমান্ড।’ 

গত সপ্তাহে মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারকে আটক ও তল্লাশি করেছে। এই অভিযানগুলো বিশ্বের যে কোনো প্রান্তে ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটক করার মার্কিন অঙ্গীকারের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ