ভবন নির্মাণে তদারকি নেই, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

দেশে ভবন নির্মাণ ও তদারকির জন্য পর্যাপ্ত আইন ও বিধিমালা আছে। কিন্তু দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় তা মানা হচ্ছে না। এটি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বড় বিপদ ডেকে আনতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ভূমিকম্প : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

‘প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ’ এটির আয়োজন করে। বক্তারা ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় তৃতীয় পক্ষ দিয়ে ভবন পরীক্ষা, প্রকৌশলীদের প্রশিক্ষণ, রাজনৈতিক সদিচ্ছা আর সচেতনতা তৈরি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বাজেট বরাদ্দের ওপর জোর দেন। 

১

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক মীর মোশাররফ হোসেন চৌধুরী। তিনি বলেন, বিগত ছয় মাসে দেশে অন্তত শতাধিক ভূমিকম্প রেকর্ড হয়েছে, যা বড় কোনো ভূমিকম্পের স্পষ্ট ইঙ্গিত।

দেশে ভূমিকম্প সংক্রান্ত পর্যাপ্ত তথ্য সংগ্রহের অভাব রয়েছে। সিসমোগ্রাফ পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক অদক্ষতা, ভূতাত্ত্বিক তথ্য ব্যবস্থাপনার দুর্বলতায় ভূমিকম্পের ঝুঁকি বিশ্লেষণ আরো কঠিন হয়ে পড়েছে। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা, ভবনের নকশা যাচাই, বিল্ডিং কোড হালনাগাদ এবং এলাকা-ভিত্তিক প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরির পরার্মশ দেন তিনি। 

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, বাংলাদেশে ভবন নির্মাণ ও নিয়ন্ত্রণে অন্তত ৬০টি আইন বা আইনি কাঠামো রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ