বিশ্বমঞ্চে কিঞ্জলের কৃতিত্ব, লজিক অলিম্পিয়াডে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

২০২৬ সালের ইন্টারন্যাশনাল লজিক অলিম্পিয়াডের গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য। সে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, অলিম্পিয়াডে এবার বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র—এই তিন বিভাগে অংশ নেয়। প্রথমে ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

ওই ধাপ পেরিয়ে ১২টি দেশের শিক্ষার্থীরা গ্লোবাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পায়। 

গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত গ্লোবাল রাউন্ডে ৪৭ জন প্রতিযোগী ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। তাদের মধ্যেই একমাত্র বাংলাদেশি হিসেবে কিঞ্জল নাগ দিব্য অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় কেবল শীর্ষ তিনজনের নাম প্রকাশ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী এর বাইরে ফল প্রকাশ করা সম্ভব নয়। 

তারা আরো জানিয়েছেন, আইএলও-২০২৬-এর প্রশ্নপত্র শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের ফাইনাল রাউন্ডের প্রশ্ন ছিল বেশ চ্যালেঞ্জিং—এমনটাই দাবি আয়োজকদের। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ও ৪৭ জন ফাইনালিস্টকে অভিনন্দন জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ